Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে ভোক্তা অধিকারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৬:২৬ পিএম
যশোরে নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে ভোক্তা অধিকারের জরিমানা

ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের দড়াটানা মোড়ের ‘নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে’ অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে কেক ও বিস্কুটের গায়ে মেয়াদের তারিখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে দড়াটানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। একই অভিযানে ‘সিদ্দিক বেকারি’ নামে আরও একটি প্রতিষ্ঠানকে একই অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রহমান ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সম্প্রতি নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রি করা ডিম প্যাটিসে নষ্ট ও দুর্গন্ধযুক্ত ডিম ব্যবহারের অভিযোগ ওঠে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

অভিযোগকারী স্থানীয় সাংবাদিক এম এইচ উজ্জ্বল জানান, গত বুধবার সন্ধ্যায় তিনি প্রতিষ্ঠানটি থেকে চারটি ডিম প্যাটিস কিনে বাড়িতে নিয়ে যান। খাওয়ার সময় একটি প্যাটিস থেকে তীব্র দুর্গন্ধ বের হয় এবং ভেতরের ডিম পচা অবস্থায় দেখা যায়। ওই খাবার খেয়ে তার দুই সন্তান অসুস্থ হয়ে পড়ে বলেও দাবি করেন তিনি। পরে নষ্ট প্যাটিস নিয়ে দোকানে গিয়ে লিখিত প্রতিবাদ জানালে কর্মচারীরা অনিয়ম স্বীকার করলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করেন।

এই ঘটনার জের ধরে রোববার সকালে ডাইনিং ও বেকারি সামগ্রীর মান যাচাইয়ে নামেন কর্মকর্তারা। অভিযানে কেক ও বিস্কুটের প্রস্তুত ও মেয়াদের তারিখে মারাত্মক অনিয়ম ধরা পড়ে।

খাদ্য সামগ্রীতে নিম্নমানের ও বাসি কাঁচামাল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের বিষয়ে নিয়মিত তদারকি ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)