Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নায়ক সালমান শাহ হত্যার বিচার চেয়ে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০১:২৫ পিএম
নায়ক সালমান শাহ হত্যার বিচার চেয়ে যশোরে মানববন্ধন

ছবি: ধ্রুব নিউজ

৯০ দশকের বাংলা চলচ্চিত্রের তুঙ্গস্পর্শী জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার, সাবেক স্ত্রী সামিরাকে দ্রুত গ্রেপ্তার এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ‘সালমান শাহ ভক্তবৃন্দ, যশোর’-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সালমান শাহ হত্যার বিচার না পেয়ে দেশজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের মনে ক্ষোভ জমা হয়েছে। সম্প্রতি এ মামলার আসামি খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করায় বিচার প্রক্রিয়ায় নতুন আশার সঞ্চার হয়েছে।

তারা আরও বলেন, কোটি কোটি চলচ্চিত্রের দর্শকের আবেগের প্রতি সম্মান জানিয়ে সাবেক স্ত্রী সামিরাসহ এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ও নেপথ্যের মূল কুশীলবদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বর্তমান প্রশাসনের কাছে সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও সুবিচারের জোরালো দাবি জানান ভক্তরা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)