Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় ইনকিলাব এ মাহদী মিশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৬:৩৩ পিএম
ঝিকরগাছায় ইনকিলাব এ মাহদী মিশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

যশোরের ঝিকরগাছার বেজিয়াতলা ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে ইনকিলাব এ মাহদী মিশন। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছার বেজিয়াতলা ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে ইনকিলাব এ মাহদী মিশন। শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এহতেশাম উল আলম প্রতীক। এতে ইনকিলাব এ মাহদী মিশনের পরিচালক ও দানবীর হাজী মুহম্মদ মহসিন ইমাম বাড়ি কার্যকরী সমন্বয় পরিষদের সম্পাদক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে মুসল্লিরা অংশ নেন।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, "মানবজীবনে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পশ্চিমা ও তাদের দোসরদের ধোঁকাবাজির ব্যবস্থার বাইরে আসতে হবে। একমাত্র হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই পারিবারিক থেকে রাষ্ট্রীয় পর্যায়ে ইনসাফপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।"

তিনি বলেন, "আল্লাহর রাসুল (সা.) ও আল কোরআন মানবজীবনের সব সমস্যার সমাধান রেখে গেছেন। কিন্তু যুগে যুগে জালেম শাসক ও কিছু স্বার্থান্বেষী মহল ধর্মকে ব্যবহার করে জগতবাসীকে বিভ্রান্ত করছে। আজ ধর্মের দোহাই ও ভূয়ো অধিকারের কথা বলে বিশ্বজুড়ে সংঘাত চাপিয়ে দেওয়া হচ্ছে। এই বন্দিদশা থেকে মুক্ত হতে আল কোরআন, মহানবী (সা.)-এর আদর্শ এবং তাঁর আহলেবাইত (আ.)-এর জীবনধারা অনুসরণের বিকল্প নেই।"

অন্যান্য বক্তারাও আল কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের মাধ্যমে মানবজাতির মুক্তির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মূড়লী ইমাম বাড়ির পেশ ইমাম ইকবাল হুসাইন, আবির হুসাইন, সংগঠনের উপদেষ্টা আতাহার হুসাইন, শার্শা ইমাম বাড়ির পেশ ইমাম  আব্দুল করিম, শার্শা শিয়া মসজিদ কমিটির সম্পাদক রেজাউল ইসলাম, স্বরূপদাহ শিয়া মসজিদ কমিটির দায়িত্বশীল খায়রুল ইসলাম, ‘জাগ্রত ঝিকরগাছা’র ডিরেক্টর মাহাবুব শাহরিয়ার এবং বেজিয়াতলার মোবাল্লিগ আয়ুব হোসেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)