নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবলু (৭০) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মৃত বাবলু বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত আব্দুস সালাম শেখের ছেলে।
কারা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কারাগারে অবস্থানকালে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন বাবলু। শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কারারক্ষীরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।