Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৬:৩৫ পিএম
কোটচাঁদপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আটক বিজয় ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মো. বিজয় (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন জামান টি স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত বিজয় কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের মো. হায়দার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এক যুবকের অবস্থানের গোপন খবরে এসআই মুজাহিদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজয়কে ধরে ফেলা হয়। পরে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাঁর জিন্স প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত ইয়াবা জব্দ করার পাশাপাশি বিজয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)