Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারীসহ আটক ১০, দেশীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৬:৩৬ পিএম
যশোরে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারীসহ আটক ১০, দেশীয় মদ উদ্ধার

আটক কয়েকজন ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের বড়বাজার এলাকার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।

আটকরা হলেন যশোর শহরতলীর শেখহাটি গ্রামের বিথি, রূপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, ঘোপ জেলরোডের আবু তাহের ও ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম।

পুলিশ জানায়, বড়বাজার এলাকার হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন খবর পেয়ে বুধবার অভিযান চালানো হয়। অভিযানে দুই হোটেল থেকে দুই নারীকে আটক করা হয়। একই সময় বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগ ও সন্দেহজনকভাবে চলাফেরার দায়ে আরও আটজনকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, “দুই আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড এবং বাবুবাজার গলিতে অবৈধ মদ বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে এবং ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা সম্ভব হয়েছে।” এ সময় ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ পুলিশের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

কাজী বাবুল আরও জানান, আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)