চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছায় ৭০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ ও একটি বাইসাইকেলসহ এক মাদক কারবারি আটক হয়েছে।
গত সোমবার (১৩ জুলাই) চৌগাছা থানার বড় খানপুর গ্রামের গাজীর বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন চৌগাছা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় খানপুর এলাকায় একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মাদক কারবারি মো. ইন্তাদুল ইসলাম (৪৫)-কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর হেফাজত থেকে ৭০ বোতল ভারতীয় সিরাপ এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।