Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে চেক ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১২:৩৮ পিএম
যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে চেক ও পুরস্কার বিতরণ

র‍্যালি, পুরস্কার, উদ্যোক্তা ও প্রণোদনার চেক বিতরণের মধ্য দিয়ে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

র‍্যালি, পুরস্কার, উদ্যোক্তা ও প্রণোদনার চেক বিতরণের মধ্য দিয়ে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে শহরের কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

পরে জেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক বিএম কামরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ। সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৪ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণের লক্ষ্যে ৬ জন উদ্যোক্তার মাঝে ৫ লাখ ৩৫ হাজার টাকার চেক এবং ৩ জন কিশোরীর মাঝে প্রণোদনার ৮১ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)