নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের ব্যবহারের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) হস্তান্তর করেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ ছবি: ধ্রুব নিউজ
আজ সকালে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের ব্যবহারের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) হস্তান্তর করা হয়েছে। নির্বাচনের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এই এসি প্রদান করেন। অনুষ্ঠানে তার পক্ষ থেকে 'সিনট্যাক্স' ব্র্যান্ডের (ইনভার্টার)দুটি এসি হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কদ্দুস, জামায়াত নেতা অধ্যাপক আবুল হাশিম রেজা ও জয়নাল আবেদিন।
প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পরিবেশগত সুবিধা বৃদ্ধির ওপর জোর দেন এবং প্রেসক্লাব নেতৃবৃন্দ তার এই প্রতিশ্রুতি রক্ষায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।