নিজস্ব প্রতিবেদক
যশোরের আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির হিফজ বিভাগের ২৬ জন শিক্ষার্থীর নতুন সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির হিফজ বিভাগের ২৬ জন শিক্ষার্থীর নতুন সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার মাদ্রাসার নিজস্ব অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে আমপারা, নাজেরা ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের এই সবক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিফজ বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান করেন বাংলাদেশ হিফজ ট্রাস্ট যশোরের সভাপতি ও দারুসসালাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক ও বক্তা শায়খ সাইফুল্লাহ বিন কোরবান।
আল মাহা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মুজাহিদুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিফজ ট্রাস্ট যশোরের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা অপরিহার্য। আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে কুরআন-হাদিস তথা মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই।’
সমাপনী বক্তব্যে আল মাহা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, ‘জেনারেল শিক্ষার পাশাপাশি আল মাহা হিফজ বিভাগ থেকে প্রতি বছর শিক্ষার্থীরা সফলতার সাথে হিফজ সম্পন্ন করছে, আলহামদুলিল্লাহ।’