আশরাফ হোসেন ছবি:
যশোরের চৌগাছা উপজেলায় ১ নম্বর ওয়ার্ড যুবলীগের(কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) সভাপতি আশরাফ হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার চুটারহুদা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আটক আশরাফ হোসেন চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং চুটারহুদা গ্রামের ফজলুল হকের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, নাশকতার ঘটনায় ইন্ধন ও সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তিনি ২০২৫ সালে চৌগাছা থানায় দায়ের করা একটি নাশকতা মামলার এজাহারনামীয় আসামি। আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।