ঝিকরগাছা প্রতিনিধি
গদখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ছবি:
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল ৫টায় বারবাকপুর আলহাজ্ব রফিউদ্দিন আলিম মাদ্রাসার হলরুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
গদখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ হাদিউজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, শত প্রতিকূলতার মধ্যেও বিগত জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করে সাফল্য অর্জনে সংগঠনের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য তিনি কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কোনো ব্যক্তি বা দলের বিজয় নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য নয় বরং ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ও ইসলামের বিজয়ই সংগঠনের প্রধান লক্ষ্য।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ৪ নং গদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম খান এবং উপজেলা যুববিভাগের সভাপতি সদস্য মো. আবিদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আলমগীর কবির, বারবাকপুর আলহাজ্ব রফিউদ্দিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোতালেব হোসেন, ট্রেড ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, গদখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর নুর আলম, ১ নম্বর ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাতসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
কর্মী সম্মেলনে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। এ সময় দায়িত্বশীল নেতৃবৃন্দ কর্মীদের মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।