বাঘারপাড়া প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান, বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল আলম, বাঘারপাড়া থানা বিএনপির সভাপতি তানিয়া রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, পৌর জামায়াতের আমির আব্দুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি মশিউল আজম, চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব। এজন্য সকলকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একটি সচেতনতামূলক র্যালি বের করেন এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করেন।