Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হাসপাতাল চত্বরে গাড়ি পার্কি ঠেকাতে অভিযান, একটি অ্যাম্বুলেন্স জব্দ ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০১:০৯ পিএম
হাসপাতাল চত্বরে গাড়ি পার্কি ঠেকাতে অভিযান, একটি অ্যাম্বুলেন্স জব্দ ও জরিমানা

অভিযান চলাকালে জনতার ভীড় জমে যায়। ছবি: ভিডিও থেকে নেয়া

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য, অবৈধ পার্কিং ও বিভিন্ন অনিয়ম রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টা ৩৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে হাসপাতাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস কুমার দাস।

অভিযান চলাকালে হাসপাতাল এলাকায় অবৈধভাবে পার্কিং করে রাখা একটি অ্যাম্বুলেন্স (চট্টগ্রাম-ছ ৭১-০০০১) জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। চালক মো. আবুল কালাম আজাদ গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম যশোর সদর উপজেলার ঘোপ এলাকার আব্দুল মান্নানের ছেলে।

অভিযানের সময় হাসপাতালের প্রধান ফটক সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। এছাড়া হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করে সাধারণ রোগী ও স্বজনদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন ম্যাজিস্ট্রেটরা। এসময় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আহসান কবির (বাপ্পি) ও এসআই মো. হালিমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ও অবৈধ পার্কিংয়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘদিনের। এসব অনিয়ম বন্ধে প্রশাসনের এই নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে আজকের অভিযান পরিচালিত হয়। হাসপাতালকে দালালমুক্ত ও সেবাবান্ধব করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে বলে কর্মকর্তারা জানান। এদিকে প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)