নিজস্ব প্রতিবেদক
আবুল কালাম। ছবি: সংগৃহীত
যশোর শহরতলীর শেখহাটি বাবলাতলার বাসিন্দা ও সংবাদপত্র জগতের পরিচিত মুখ আবুল কালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। গতকাল সোমবার রাত ১০টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আবুল কালাম দৈনিক লোকসমাজ পত্রিকার সাবেক কর্মী আবুল কাশেমের ছোট ভাই। তিনি দীর্ঘকাল সংবাদপত্র হকার হিসেবে কর্মরত ছিলেন। এলাকায় তিনি অত্যন্ত সাদাসিধা এবং সদালাপী মানুষ হিসেবে সকলের প্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা ও দাফন পারিবারিক সিদ্ধান্তে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে সংবাদপত্র বিপণন কমী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ধ্রুব/এস.আই