Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছার গ্রামে অবহেলাতেই কি নিভে গেল একটি প্রদীপ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১ এপ্রিল,২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : বুধবার, ১ এপ্রিল,২০২৬, ০৮:৪৩ পিএম
চৌগাছার গ্রামে অবহেলাতেই কি নিভে গেল একটি প্রদীপ

গ্যাস ট্যাবলেট সেবনে নিহত মমিনুর । ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছার গ্রামে অবহেলাতেই কি নিভে গেল একটি প্রদীপ! গ্যাস ট্যাবলেট সেবনে  মাদ্রাসাছাত্র শিশু মমিনুরের মর্মান্তিক মৃত্যুর পর এমনই মন্তব্য করছিলেন অনেকে।

মঙ্গলবার (৩১ মার্চ ) বিকেল সাড়ে ৫টায়  এ ঘটনার পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মমিনুর (১২) চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের ফিরোজ আলির ছেলে। সে যাত্রাপুর মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল এবং নিয়মিত পড়াশোনা করত বলে পরিবার সূত্রে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে ঘটনার দিন বিকেল সাড়ে ৫টায নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে সে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ যশোর হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশিদের মধ্যে নেমে আসে শোকের ছায়া ।

এদিকে সচেতন মহল মনে করছে, শিশু-কিশোরদের উপর অতিরিক্ত চাপ তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তাদের প্রতি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের আরও সহানুভূতিশীল ও যত্নশীল হওয়া জরুরি। পাশাপাশি অভিভাবকদের উচিৎ সন্তানদের মানসিক অবস্থা নিয়মিত খেয়াল রাখা এবং প্রয়োজনে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)