ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছায় পানিসারা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছায় পানিসারা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার বেজিয়াতলা আলিম মাদরাসার হল রুমে এই মাহফিলের আয়োজন করা হয়।
পানিসারা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. আবিদুর রহমান।
ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান লাল্টু এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গনি।
মাহফিলে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ধারণ করে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে উপস্থিত জনসাধারণের মাঝে খাবার পরিবেশন করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।