Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ওয়ার্ড জামায়াতের গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ মার্চ,২০২৬, ০৭:৩৪ পিএম
যশোরে ওয়ার্ড জামায়াতের গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামায়াতে ইসলামি যশোর শহর ৯ নম্বর ওয়ার্ড আয়োজিত এক গণ ইফতার মাহফিল আজ বৃহস্পতিবার নাজির শংকরপুর হ্যাচারি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামি যশোর শহর ৯ নম্বর ওয়ার্ড আয়োজিত এক গণ ইফতার মাহফিল আজ বৃহস্পতিবার নাজির শংকরপুর হ্যাচারি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাকজমক ওই অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন গঠনের পেশাজীবি থানার সভাপতি মো. রশিদুজ্জামান রতন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ সেবক ভি. পি. আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে সাংগঠনের শহর ভারপ্রাপ্ত আমির মাও. ইসমাইল হোসেন বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে শ্রমিক কল্যাণের শহর সেক্রেটারি ও ৯ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম, ওয়ার্ড আমির রাসেল মাহমুদ প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন ১৭ বছর পর নতুন সরকার ক্ষমতায় এলেও এখনো শ্লীলতাহানি, অপহরণ, চাঁদাবাজি বন্ধ হয়নি। তার অবিলম্বে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি নিরাপদ রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তারা মজলুম ইরানের উপর আমেরিকা-ইসরাইলের আগ্রাসী যৌথ বাহিনী কর্তৃক নির্মম তাণ্ডব ও বিশ্ব নেতা আয়াতুল্লা আলী খামেনিকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অনৈতিক হামলা বন্ধের দাবি জানান।
ইফতার মাহফিলে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণী, পেশা, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)