Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় জামায়াতের নির্বাচনী সমাবেশ ও মিছিল: ‘মেধার ভিত্তিতে অধিকার নিশ্চিত করা হবে’

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৩১ পিএম
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৫০ পিএম
ঝিকরগাছায় জামায়াতের নির্বাচনী সমাবেশ ও মিছিল: ‘মেধার ভিত্তিতে অধিকার নিশ্চিত করা হবে’

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নিজেদের শক্তির জানান দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী ছবি: ধ্রুব নিউজ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নিজেদের শক্তির জানান দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (০৯ ফেব্রুয়ারি) ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ ও মিছিল হয়েছে। মিছিলটি ঝিকরগাছা বি.এম হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও থানার মোড় প্রদক্ষিণ করে। পরে বাজারের ব্রিজ সংলগ্ন স্থানে এক জনসমাবেশে মিলিত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাটি স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিশ্বাসী। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। আমরা সরকার গঠন করতে পারলে শিক্ষা ও কর্মসংস্থানসহ সকল ক্ষেত্রে মেধার মূল্যায়ন করা হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি, মেডিকেল কলেজ এবং সরকারি চাকরিতে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে অধিকার নিশ্চিত করা হবে।

সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. ফরিদ অভিযোগ করেন যে, নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন ইউনিয়নে তাদের নারী কর্মীদের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এমন কোনো ইউনিয়ন নেই যেখানে আমাদের মা-বোনদের হুমকি দেওয়া হয়নি। তবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। আমরা আশা করি নির্বাচনের শেষ পর্যন্ত এই সুন্দর পরিবেশ বজায় থাকবে।” জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ইনশাআল্লাহ, এবার আমরাই সরকার গঠন করব।

ঝিকরগাছা উপজেলা আমীর আব্দুল আলীমের সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মকবুল হুসাইন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বক্তব্য রাখেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুনার রশিদ, উপজেলা যুব জামায়াত সভাপতি আবিদুর রহমান এবং জেলা ছাত্রশিবির সভাপতি ইসমাইল হোসেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা শ্রমিক আন্দোলন ফেডারেশনের সভাপতি মাওলানা দীন ইসলাম, মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, লুৎফর রহমান মাদানী, সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশকে কেন্দ্র করে ঝিকরগাছা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে। শৃঙ্খলা রক্ষায় মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)