Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় জামায়াত কর্মীদের হেনস্তা: বিএনপির ৬ কর্মীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:০১ পিএম
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৩৯ পিএম
চৌগাছায় জামায়াত কর্মীদের হেনস্তা: বিএনপির ৬ কর্মীকে জরিমানা

এ আই দিয়ে তৈরি ছবি: প্রতীকী

যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের মারপিট ও হেনস্তার দায়ে বিএনপির ৬ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক সিনিয়র সিভিল জজ গোলাম রসুল শুনানি শেষে এ আদেশ দেন। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিয়াকত হোসেন নামে একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চৌগাছার মুক্তারপুর গ্রামের ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, কবির হোসেন এবং মাঠচাকলা গ্রামের শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান।

মামলার বিবরণে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ধুলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে নারী কর্মীরা ভোট চাইতে গেলে প্রতিদ্বন্দ্বী ‘ধানের শীষ’ প্রার্থীর কর্মী ইব্রাহিম, শিমুল ও কবিরসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এসময় তারা নারী কর্মীদের মোবাইল ও পোস্টার কেড়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। একইভাবে ৩ ফেব্রুয়ারি মাঠচাকলা গ্রামেও ভোট চাইতে গিয়ে হামলার শিকার হন তারা।

এ ঘটনায় জামায়াতের দুই নারী কর্মী নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক আদালতে অভিযোগ দিলে আদালত বিবাদীদের তলব করেন। রোববার উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ইব্রাহিম, শিমুল, কবির ও শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেন। এছাড়া মন্টু ও মুকুলকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)