Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এনএসআই এর অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তার স্ত্রী আমাতুছ ছামীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস বাসস
প্রকাশ : রবিবার, ৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:১৮ পিএম
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৩৪ পিএম
এনএসআই এর অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তার স্ত্রী আমাতুছ ছামীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

এনএসআই এর অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তার স্ত্রী আমাতুছ ছামীরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের এই অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার এবং নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো.সাব্বির ফয়েজ এ আদেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আদালত সূত্রে জানাগেছে, দুদকের সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের বিরুদ্ধে অনেকগুলেঅ অভিযোগ আনা হয়েছে। আবেদনে দুদক আরও উল্লেখ করেছে, অনুসন্ধানকালে জানা গেছে, আজিজুর রহমান সস্ত্রীক যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে বিদেশে অবস্থান নিতে পারেন। অনুসন্ধানকালে তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে। এ জন্য আজিজুর রহমান এবং তার স্ত্রী আমাতুছ ছামীরের বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)