Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের স্বপ্ন: যশোরে অমিতকে সমর্থন জানিয়ে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৫৪ পিএম
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের স্বপ্ন: যশোরে অমিতকে সমর্থন জানিয়ে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা

যশোর: রাজপথে জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা এনাম সিদ্দিকী, মো. নাফিস আনজুম রিফাত, মো. আবিদ হাসান, মো. মেহেদী হাসান, মো. সিফাত খন্দকার ও রাফিউজ্জামান রাফীসহ অন্যান্য বিপ্লবীদের আবারও দেখা মিলল। তবে এবার স্লোগান ভিন্ন—লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও যোগ্য নেতৃত্ব নির্বাচন। যশোর সদর–৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে সমর্থন জানিয়ে এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তারা।

আজ রোববার সকালে ডা. আব্দুর রাজ্জাক কলেজ ও এমএম কলেজের আসাদ গেট এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান জুলাই বিপ্লবের তরুণ বিপ্লবীরা। তারা মনে করেন, জুলাইয়ের শহিদ ও আহতদের স্বপ্ন পূরণে অনিন্দ্য ইসলাম অমিতের মতো সৃজনশীল ও জনবান্ধব নেতৃত্বের কোনো বিকল্প নেই। প্রতিহিংসার রাজনীতির বদলে উন্নয়ন ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় অমিতের দর্শনকে তারা মনে-প্রাণে সমর্থন করছেন।

প্রচারণা চলাকালে জুলাই যোদ্ধারা বলেন, আমরা লড়াই করেছি একটি বৈষম্যহীন ও নিরাপদ ভবিষ্যতের জন্য। সেই লক্ষ্য অর্জনে অনিন্দ্য ইসলাম অমিতের মতো যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাই আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, অধিকার রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নে রায় দিন।

তাদের এই আহ্বানে সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। প্রচারণায়  সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)