Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:১০ পিএম
অভয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল

ছবি: ধ্রুব নিউজ

যশোর-০৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল অভয়নগর উপজেলার কাপুড়িয়া পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন। এসময় তিনি ব্যবসায়ীদের আর্থিক ও মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সান্ত্বনা দেন এবং সরকারের কাছে দ্রুত সহায়তার দাবি জানান।

পরিদর্শনকালে অধ্যাপক গোলাম রসুলের সঙ্গে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আমির সরদার শরীফ হোসাইন, খেলাফত মজলিসের অভয়নগর উপজেলা সভাপতি মাওলানা আশেকে এলাহী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম এম আশিকুজ্জামান।

পরিদর্শন শেষে অধ্যাপক গোলাম রসুল বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আমরা সব সময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছি। ক্ষতিগ্রস্তদের এই সংকট কাটিয়ে উঠতে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের কয়েক লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। প্রার্থীর এই আকস্মিক আগমন ও সমবেদনা তাদেরকে মানসিকভাবে সাহস যুগিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি অভয়নগরের কাপুড়িয়া পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)