Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ৫ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে দোকানে ভাঙচুর চালিয়ে ৩ লাখ টাকা লুট

❒ দুই ভাইকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৪:৩৯ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৪:৪৭ পিএম
যশোরে ৫ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে দোকানে ভাঙচুর চালিয়ে ৩ লাখ টাকা লুট

লিখিত অভিযোগের কপি (বামে) ও হামলায় আহত জুয়েল ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার ফরিদপুর নতুন বাজারে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে একটি মুদি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় দোকান মালিকের দুই ছেলেকে লোহার রড, লাঠি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। দোকান থেকে নগদ ৩ লাখ টাকা এবং প্রায় আড়াই লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ফরিদপুর নতুন বাজারে মেসার্স লতিফ স্টোরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দোকান মালিক মো. রুহুল আমিন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা হলেন টিটো, বিপ্লব হোসেন সরদার ও সজিব আনোয়ারসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন। তারা দীর্ঘদিন ধরে স্থানীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর সন্তানদের মারধর, এমনকি হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, ঘটনার দিন দোকানে তিনি না থাকায় তাঁর দুই ছেলে শামীম হোসেন (৩৯) ও জুয়েল হোসেন (২৫) দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে অভিযুক্তরা দোকানে এসে আগের দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা লোহার রড, জিআই পাইপ, দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালান।

এতে বড় ছেলে শামীম হোসেনের মাথা ফেটে ৮টি সেলাই দেওয়া হয়েছে। এবং ছোট ছেলে জুয়েল হোসেনকেও লাঠি ও জিআই পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করা হয়। পরে অভিযুক্তরা দোকানের ভেতরে ঢুকে ক্যাশ ভেঙে নগদ তিন লাখ টাকা এবং আনুমানিক আড়াই লাখ টাকার বিভিন্ন কোম্পানির সিগারেট নিয়ে যান। এ সময় প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।

আহত শামীম হোসেন বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)