Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ১১:২১ এ এম
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

ধোঁয়ায় আচ্ছন্ন মালয়েশিয়া ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ মালয়েশিয়া। বায়ুদূষণ মারাত্মক ও 'বিপজ্জনক' পর্যায়ে পৌঁছানোয় দেশটির সারাওয়াক রাজ্যের সারিয়ান বিভাগে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ওই অঞ্চলের শত শত শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বায়ুদূষণ সূচক (এপিআই) জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করায় সারিয়ান জুড়ে জরুরি অবস্থা ঘোষণায় অনুমোদন দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। মূলত সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়।

​জরুরি অবস্থা চালুর ফলে সারিয়ানের ৬৪৭টি স্কুল আগামী সোমবার থেকে পুরো সপ্তাহের জন্য বন্ধ থাকবে। এছাড়া সমস্ত সরকারি-বেসরকারি দফতর, কৃষি বাগান, নির্মাণকাজ এবং পাথর খনিগুলোর কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে জরুরি পরিষেবাগুলো এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

​এদিকে ধোঁয়াশা ও দূষণ কমাতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী কৃত্রিম বৃষ্টিপাত বা 'ক্লাউড সিডিং' কার্যক্রমের মেয়াদ আগামী সোমবার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ওই সময়ে আকাশে অনুকূল মেঘের উপস্থিতি বৃদ্ধির সম্ভাবনা থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস স্পষ্ট করেছেন যে, এই জরুরি অবস্থা পুরো সারাওয়াক রাজ্যে নয়, কেবল সারিয়ান বিভাগের জন্য প্রযোজ্য। তবে তিনি স্থানীয় অধিবাসীদের অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

​উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলীয় রাজ্য সারাওয়াক তীব্র ধোঁয়াশায় আচ্ছন্ন রয়েছে। এই একই সমস্যার মুখোমুখি হচ্ছে পাশের সাবাহ রাজ্য এবং মালয়েশিয়ার মূল উপদ্বীপীয় অঞ্চলও।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)