Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভারতে বন্যার পানিতে ভেসে গেছে ৩ হাজার এলপিজি সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০১:০১ পিএম
ভারতে বন্যার পানিতে ভেসে গেছে ৩ হাজার এলপিজি সিলিন্ডার

ছবি: সংগৃহীত

 ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলা। বন্যায় জেলার পাতালগঙ্গায় অবস্থিত হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (এইচপিসিএল) এলপিজি বটলিং প্ল্যান্টে পানি ঢুকে পড়ে। এর ফলে প্ল্যান্টে থাকা খালি ও গ্যাসভর্তি মিলিয়ে প্রায় ৩ হাজার এলপিজি সিলিন্ডার ভেসে গেছে পাতালগঙ্গা নদীতে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পানভেল তালুকার এমআইডিসি চাভানে এলাকায় অবস্থিত এইচপিসিএল-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টটিতে এই দুর্ঘটনা ঘটে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার পানির তীব্র স্রোতে প্ল্যান্ট চত্বর থেকে সিলিন্ডারগুলো হু হু করে পাতালগঙ্গা নদীতে ভেসে যেতে শুরু করে।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জরুরি নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। রায়গড়ের জেলাশাসক কিসান জাওলে সাধারণ মানুষকে নদী বা এর আশপাশে ভেসে আসা কোনো সিলিন্ডার স্পর্শ বা নাড়াচাড়া না করার পরামর্শ দিয়েছেন।

এক বিবৃতিতে রায়গড়ের জেলাশাসক কিসান জাওলে বলেন, নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোর ভেতরে গ্যাস আছে কি না কিংবা সেগুলো নিরাপদ অবস্থায় আছে কি না, তার কোনো নিশ্চয়তা নেই। কৌতূহলবশত বা ব্যবহারের উদ্দেশ্যে সেগুলো তুলে নেওয়া, খোলার চেষ্টা করা কিংবা বাড়িতে নিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। নদী বা এর আশপাশে কোনো এলপিজি সিলিন্ডার দেখতে পেলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধও করেছেন তিনি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক কর্মকর্তারা কাজ শুরু করেছেন। বন্যার পানিতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোর অবস্থান শনাক্ত করা এবং সেগুলো নিরাপদে উদ্ধারে জরুরি উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)