Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি ‘লজ্জাজনক পরাজয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৭টি বিমান ধ্বংস

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৫ এপ্রিল,২০২৬, ১২:৩৫ এ এম
আপডেট : রবিবার, ৫ এপ্রিল,২০২৬, ১২:৪০ এ এম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৭টি বিমান ধ্বংস

মার্কিন যুদ্ধবিমান ছবি: ফাইল


শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ২টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান। এর একটি এফ-১৫ই এবং একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সিএনএন জানিয়েছে। এর মাধ্যমে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ধ্বংস হওয়া মার্কিন সামরিক উড়োজাহাজের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। অবশ্য বাকি পাঁচটি সামরিক উড়োজাহাজের তিনটি কুয়েতে, একটি ইরাকে এবং একটি সৌদি আরবে ধ্বংস হয়েছিল। এদিকে শুক্রবারের একসাথে ২টি বিমান হারানোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি ‘লজ্জাজনক পরাজয়’ বলে উল্লেখ করেছেন ইরানের যৌথ সামরিক কমান্ড মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি।
চলমান ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এফ-১৫ই এবং একটি এ-১০ যুদ্ধবিমান শুক্রবার পৃথক ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এর আগে, গত ২ মার্চ কুয়েতের আকাশে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। অবশ্য তিনটি যুদ্ধবিমানের ছয় ক্রু সদস্যের সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

তথ্যমতে, গত ১২ মার্চ ইরাকের আকাশসীমায় একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন বিমানবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। ওই ঘটনায় একই ধরনের দ্বিতীয় উড়োজাহাজটি পাশের একটি দেশে নিরাপদে অবতরণ করে।

গত ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় রানওয়েতে মার্কিন বিমানবাহিনীর একটি ই-৩ সেন্ট্রি উড়োজাহাজ ধ্বংস হয়। সূত্রগুলো জানিয়েছে, মার্কিন বিমানবাহিনীর একটি রিফুয়েলিং উড়োজাহাজও ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া গত মাসে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমানঘাঁটিতে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার হামলায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এটি আকাশযুদ্ধে ইরানের প্রতিরোধ সক্ষমতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে।এক দিনে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কৃতিত্ব দেশটির নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে দিয়েছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ কথা জানিয়েছে।

জোলফাকারি আরও বলেন, এই নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলো একে একে মোতায়েন করার মাধ্যমে ইরান অবশ্যই দেশের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করবে।

ইরানের যৌথ সামরিক কমান্ড মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেছেন, শুক্রবারের ঘটনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি ‘লজ্জাজনক পরাজয়’। তিনি এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ইরানের ‘নিজ দেশে উৎপাদিত’ নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)