Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইরান নয়, রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ইসরাইল চালিয়েছে: আইআরজিসি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ০৬:৫০ পিএম
ইরান নয়, রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ইসরাইল চালিয়েছে: আইআরজিসি

দূতাবাসে আগুন জ্বলতে দেখা যাচ্ছে ছবি: সংগৃহীত


রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে এই হামলাটি ইসরাইল পরিচালনা করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দ্য ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পর এই বক্তব্য পাওয়া যায় ।  সেখানে বলা হয়, ইরানের এই হামলা সৌদি কর্তৃপক্ষ যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা বলেছে তার চেয়ে অনেক বেশি ছিল।

ওই প্রতিবেদনে বলা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য ক্ষয়ক্ষতির কথা বলেছিল, বাস্তবে আগুনটি কয়েক ঘণ্টা ধরে জ্বলে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে।

আইআরজিসি ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার সঙ্গে ‘ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্কই নেই’ এবং অঞ্চলে ইসরায়েলের কৌশল বিবেচনায় এটি ‘নিশ্চিতভাবেই জায়নিস্টদের কাজ’।বিবৃতিতে আরও বলা হয়, ‘জায়নিস্ট শাসনের’ আঞ্চলিক ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক থাকতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য ‘আমেরিকান-জায়নিস্ট চক্রান্তের মাধ্যমে অঞ্চলকে অস্থিতিশীল ও ধ্বংস করার প্রচেষ্টা’ মোকাবিলায় সজাগ থাকা জরুরি।

ধ্রুব/টিএম

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)