ধ্রুব ডেস্ক
ভূপাতিত ড্রোন ছবি: সংগৃহীত
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর খবরে ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকটি উন্নত যুদ্ধবিমান, ডজনখানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৬০টির বেশি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে হারমেস ও লুকাস ধরনের ড্রোনও রয়েছে।
দেশটির জাতীয় আকাশ প্রতিরক্ষা যৌথ সদর দপ্তরের কমান্ডার জানিয়েছেন, দেশটির সেনারা ‘শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোন’ মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং এ জন্য তারা আধুনিক দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করছে, যা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও উন্নত মানববিহীন উড়োজাহাজ শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।
এসব উড়োজাহাজ ভূপাতিত করা সম্ভব হয়েছে নতুন কৌশল, আধুনিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা ব্যবস্থায় উদ্ভাবনের কারণে, যা শত্রুপক্ষকে বিভ্রান্ত করে তুলেছে বলেও তিনি দাবি করেন ।
প্রসঙ্গত গত ২০২৫ সালেও ইসরায়েলের ১৩০টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি ছিল ইরানের। ওই বছরের ২৩ জুন সোমবার ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল, তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলোর মধ্যে ছিল উন্নত প্রযুক্তির ‘হার্মেস ৯০০’, ‘হার্মেস ৪৫’, ‘হেরন’ ও আত্মঘাতী ‘হারপ’ মডেল।
ধ্রুব/টিএম