Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মার্কিনিদের সৌদি আরব ছাড়ার পরামর্শ স্টেট ডিপার্টমেন্টের

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ০৫:০৭ পিএম
মার্কিনিদের সৌদি আরব ছাড়ার পরামর্শ স্টেট ডিপার্টমেন্টের

সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট। আজ স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই বিষয়ে একটি সতর্ক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রিয়াদে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড পেজেও তা শেয়ার করা হয়।

এতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আপনার নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য আপনাকে নিয়মিত হালনাগাদ তথ্য জানানো হবে। আপনি যদি মধ্যপ্রাচ্য ত্যাগ করতে চান, যুক্তরাষ্ট্র সরকার প্রস্তুত রয়েছে এবং উপলভ্য প্রস্থানের বিকল্পগুলোর সর্বশেষ তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবে। প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো অগ্রাধিকার নেই।’

পোস্টে আরও বলা হয়, ‘আপনি যদি নিরাপদে তা করতে পারেন, তবে বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করার জন্য মার্কিন নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির কারণে আকাশসীমায় ঘন ঘন বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও সৌদি আকাশসীমা খোলা রয়েছে। রিয়াদ, জেদ্দা এবং দাম্মাম বিমানবন্দর খোলা ও সচল আছে, তবে সম্ভাব্য বিলম্ব ও ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে ফ্লাইটের অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আপনি যদি উপলভ্য বাণিজ্যিক প্রস্থানের সুযোগ গ্রহণ না করার সিদ্ধান্ত নেন, তবে আপনাকে নিজ বাসস্থান বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য প্রস্তুত থাকতে হবে। খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর মজুত রাখুন। সব মার্কিন নাগরিককে সতর্ক থাকার, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার এবং মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সর্বশেষ নির্দেশিকা পর্যালোচনা করার জন্য জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে।’
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)