Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাকিস্তান আবারও আফগানিস্তানে সামরিক স্থাপনায় হামলা করল

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ০১:২৩ পিএম
পাকিস্তান আবারও আফগানিস্তানে সামরিক স্থাপনায় হামলা করল

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কান্দাহারে সামরিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের বিভিন্ন স্থানে আফগানিস্তান থেকে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এ আক্রমণ চালানো হয় বলে জানায় ইসলামাবাদ কর্তৃপক্ষ।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে কাবুলের ৩১৩ কর্পস এবং কান্দাহারের তারাও সন্ত্রাসী শিবিরের অবকাঠামো ধ্বংস করেছে।

এছাড়া ১২ থেকে ১৩ মার্চ রাতে নিরাপত্তা বাহিনী আফগান তালেবান এবং ফিতনা আল-খারিজের সামরিক স্থাপনাসহ চারটি সন্ত্রাসী আস্তানায় সফলভাবে হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। পাকতিয়া প্রদেশের শেরিনাও সন্ত্রাসী শিবিরেও হামলা হয়েছে।

বিমান অভিযানের সময় কান্দাহার বিমানবন্দরের তেল সংরক্ষণাগার এবং এর সংলগ্ন রসদ অবকাঠামোও ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আফগানিস্তান থেকে ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন। তিনি কাবুলকে সতর্ক করে বলেন, ‘আমাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে তারা একটি ‘লাল রেখা’ অতিক্রম করেছে’।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে, যদিও ধ্বংসাবশেষ পড়ে কোয়েটায় দুই শিশু এবং কোহাট ও রাওয়ালপিন্ডিতে বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর রাজধানী ইসলামাবাদের আশপাশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে আফগান মাটিতে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তানি অভিযান শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত চলমান রয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)