Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ ইরানে আগ্রাসন চলছে

যুদ্ধ বিরতির মধ্যেও ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন থামায়নি ইসরাইল

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ৭ মার্চ,২০২৬, ১১:২৭ এ এম
যুদ্ধ বিরতির মধ্যেও ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন থামায়নি ইসরাইল

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। তবে এর মধ্যেও থেমে নেই ফিলিস্তিনিদের ওপর তাদের নিপীড়ন। ইরানে হামলার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সমানতালে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলিরা।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইলি সামরিক বাহিনী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তা সত্ত্বেও অবরুদ্ধ উপত্যকাটির ফিলিস্তিনি বাসিন্দাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরাইলি সেনারা।

বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত ও একজন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির প্রায় পাঁচ মাসে ৬৩৬ জন নিহত এবং এক হাজার ৭০৪ জন আহত হয়েছেন। এছাড়া ৭৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সব মিলিয়ে ইসরাইলি হামলায় দুই বছরের বেশি সময়ে ৭২ হাজার ১২০ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৮০২ জন আহত হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে জানানো হয়, শুক্রবার গাজা সিটির সুজাইয়া মহল্লায় এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।

এদিকে, ইরানের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে গাজার ওপর পুরোপুরি অবরোধ চাপিয়ে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। উপত্যকাটি থেকে বের হওয়া বা এতে প্রবেশের পথ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এছাড়া ইরানের সঙ্গে সংঘর্ষের জেরে ‘নিরাপত্তার কারণে’ শুক্রবার জেরুসালেমের মসজিদুল আকসায় জুমার নামাজে নিষেধাজ্ঞা দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

ওয়াফার খবরে বলা হয়, ইসরাইলি পুলিশ মসজিদ ঘিরে কঠোর নিরাপত্তা প্রহরা জোরদার করেছে। কোনো মুসল্লিকে মসজিদের ভেতরে প্রবেশ করতে দেয়নি তারা।

এর আগে গত শনিবার ইরানের সঙ্গে সংঘর্ষ শুরুর পরপর মসজিদুল আকসায় নামাজ বন্ধ করে দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

শুক্রবার ওয়াফার খবরে জানানো হয়, পুরো অঞ্চলের বিভিন্ন স্থান থেকে ইসরাইলি বাহিনী ১১ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া তুবাস শহরের কাছে আল-আকাবা গ্রামের ছয় বাসিন্দাকে ইসরাইলি সেনারা পিটিয়ে আহত করেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)