Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইরান ও হিজবুল্লাহর হামলায় একদিনে ইসরায়েলে আহত ১৪০, ছয় দিনে ১০ নিহত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৬ মার্চ,২০২৬, ০৩:৪৯ পিএম
ইরান ও হিজবুল্লাহর হামলায় একদিনে ইসরায়েলে আহত ১৪০, ছয় দিনে ১০ নিহত

ইরান ও হিজবুল্লাহর হামলায় ইসরাইলের ক্ষয়ক্ষতির চিত্র। ছবি: সংগৃহীত

ইরান ও হিজবুল্লাহর হামলায় গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, ১৯ জনের অবস্থা মাঝামাঝি পর্যায়ে এবং ১১৪ জন সামান্য আহত। এছাড়া চারজন আতঙ্কজনিত সমস্যায় ভুগছেন ও দুই জনের চিকিৎসা নিয়ে এখনো মূল্যায়ন চলছে।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রাম বিবৃতিতে জানিয়েছে, অভিযান শুরু হওয়ার পর থেকে শুক্রবার (৬ মার্চ) সকাল পর্যন্ত মোট আহতের সংখ্যা এক হাজার ৬১৯ জন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, যুদ্ধের প্রথম সপ্তাহে ৫০২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

তারা আরও জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থানে ১৩৮ জন আহত হন, যাদের মধ্যে ১০ জন মারা গেছেন। এছাড়া দুইজন গুরুতর আহত, ছয়জন মাঝারি আহত এবং ১২০ জন সামান্য আহত হয়েছেন।

এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননে এক যুদ্ধে একজন অফিসার ও একজন সৈনিক আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে যুদ্ধে গিভাতি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন এবং একই ব্রিগেডের একজন সৈনিক মাঝামাঝি পর্যায়ে আহত হয়েছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)