Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:০৯ এ এম
সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

ছবি: সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে দেশটির কেমেরোভো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে বিমানের ক্রু সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিধ্বস্ত বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের। নির্ধারিত ফ্লাইট পরিচালনার সময় এটি দুর্ঘটনায় পড়ে।

দ্য মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বালানি ব্যবস্থায় ত্রুটির কারণে বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে আগুন ধরে যায়। এতে উড়োজাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থা অচল হয়ে পড়ে এবং একপর্যায়ে এটি বিধ্বস্ত হয়।

রুশ সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, জ্বালানি লিকেজ, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক ব্যবস্থায় ত্রুটি দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানটির একটি ইঞ্জিন পুড়ে গিয়েছিল এবং জ্বালানি ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ করছে। ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরাও উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)