Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ডেঙ্গু সচেতনতায় যশোর মেডিকেল কলেজের র‍্যালি ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২৫ পিএম
ডেঙ্গু সচেতনতায় যশোর মেডিকেল কলেজের র‍্যালি ও লিফলেট বিতরণ

ছবি: ধ্রুব নিউজ

যশোরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর মেডিকেল কলেজের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের দড়াটনা মোড়ে গিয়ে শেষ হয়।

​দড়াটনা মোড়ে মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসকবৃন্দ একত্রিত হয়ে সাধারণ পথচারী ও সর্বস্তরের মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পরবর্তীতে র‍্যালিটি পুনরায় ২৫০ শয্যা হাসপাতালে ফিরে আসে এবং হাসপাতাল চত্বরে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচি শেষে হাসপাতাল চত্বরে এক সমাপনী সভার আয়োজন করা হয়। সেখানে হাসপাতালে কর্মরত তত্ত্বাবধায়ক ও মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

​উক্ত সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ আনসার আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. গৌতম কুমার আচার্য, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র কনসালট্যান্ট ডা. হিমাদ্রি শেখর সরকার, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক (উঃ দাঃ) ডা. মোঃ ওহিদুজ্জামান এবং ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ আহসান কবির বাপ্পি।
​এছাড়াও কর্মসূচিতে অংশ নেন অধ্যাপক ডা. সাইদুর রহমান, অধ্যাপক ডা. মনির হাসান, সহকারী অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক ডা. মোঃ আহাদ আলী মহলদার, সহকারী অধ্যাপক ডা. মোঃ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মনিকা রানী মহাস্ত, সহকারী অধ্যাপক ডা. মোঃ মাহাবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. পলাশ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক ডা. এস এম গাজী শরিফউদ্দিন আহমদ এবং সহকারী অধ্যাপক ডা. এস এম মাসফিকুর রহমানসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)