Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে হাম-রুবেলা’র টিকা কর্মসূচি লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ১০:৪২ এ এম
যশোরে হাম-রুবেলা’র টিকা কর্মসূচি লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

ছবি: প্রতীকী

যশোর জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে।

​টিকাদান কার্যক্রমের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, যশোর জেলায় এবার টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৫ হাজার ৮৬ জন শিশুকে। তবে নির্ধারিত সময় শেষে দেখা যায়, মোট ২ লাখ ৮৫ হাজার ৪৬৪ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় অর্জনের হার ১০০ শতাংশ ছাড়িয়ে গেছে।

​স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, মাঠ পর্যায়ের কর্মীদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সচেতনতার কারণেই এই লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত গ্রামের শিশুদের টিকার আওতায় আনতে বিশেষ গুরুত্ব দেওয়া ও ক্যাম্পেইন জোরদার করায় এ লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে।

​জেলা সিভিল সার্জন জানিয়েছেন ​"আমরা প্রতিটি শিশুকে এই সুরক্ষা বলয়ে আনতে চেয়েছিলাম। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশু টিকা পাওয়ায় জেলা এখন হাম ও রুবেলার ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ।"

জেলার স্বাস্থ্য বিভাগীয় তথ্য মতে টিকা কার্যক্রমের নির্ধারিত লক্ষ্য মাত্রা ২৮৫০৮৫ ছিল ,অর্জিত হয়েছে ২৮৫৪৬৪ জন, অতিরিক্ত ৩৭৮ জন শিশুকে এ টিকা দেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০০.১৩℅।

উল্লেখ্য, হাম-রুবেলা নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি পালন করা হচ্ছে। যশোরে এ বিপুল সংখ্যক শিশুকে সফলভাবে টিকা দিতে পারাকে জনস্বাস্থ্য রক্ষায় একটি বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ধ্রুব/এস.আই  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)