Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৮ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ১০৭

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৭:১৪ পিএম
কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ১০৭

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছবি: ধ্রুব নিউজ

যশোরের কেশবপুর উপজেলায় ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০৭ জন রোগী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এছাড়া হাসপাতালের বহির্বিভাগ থেকে আরও ২২ জন রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন রোগী। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রয়েছেন উপজেলার মূলগ্রামের মফিজুর রহমান (৩৫), মোবারেক গাজী (৬৫), কাঁস্তা গ্রামের নাফিজ (২৫), হাবাসপোল গ্রামের জাহিদুল ইসলাম (৩০), কলাগাছি গ্রামের ফিরোজা খাতুন (৫০), ব্রহ্মকাটি গ্রামের মোমেনা খাতুন (৬০), পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার খাজুরা গ্রামের সালেহা খাতুন (৫০), দূর্বাডাঙ্গা গ্রামের আয়শা খাতুন (৭), মনোহরপুর গ্রামের ৫ মাস বয়সী শিশু রাকিব হাসান, গড়ভাঙ্গা গ্রামের আব্দুল মজিদ বিশ্বাস (৭০) এবং ভাইশা গ্রামের নোমান সাদি (৫)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জরুরি বিভাগে আরও ৮ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে তিনজনই শিশু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে ২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং এক সপ্তাহে মোট ১০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)