Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ আল মামুন ফাউন্ডেশনের মহানুভবতা

আসছে ঈদে ৫০ পরিবারের মুখে ফুটল প্রশান্তির হাসি

শেখ জালাল শেখ জালাল
প্রকাশ : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ০৪:৪৮ পিএম
আসছে ঈদে ৫০ পরিবারের মুখে ফুটল প্রশান্তির হাসি

যশোরের ঘোপ এলাকায় সরু গলিতে জীর্ণ এক চিলতে ঘরে থাকেন ৬৫ বছর বয়সী সোখিনা খাতুন। চারদিকে যখন ঈদের কেনাকাটার ধুম; সোখিনা খাতুনের মনে তখন কেবলই দুশ্চিন্তার মেঘ! —কীভাবে জুটবে দুই বেলার খাবার! উৎসবের আনন্দ যেখানে বিলাসিতা, সেখানে টিকে থাকাই যেন সংগ্রাম। তবে আজ তার সেই মলিন মুখে ছিল এক চিলতে তৃপ্তির হাসি। শুধু সোখিনা খাতুন নন, তার মতো শওকত হোসেন কিংবা তাহেরের পরিবারেও আজ ঈদের আনন্দ পৌঁছে গেছে একদল স্বপ্নবাজ তরুণের হাত ধরে।

আজ রোববার জোহরবাদ যশোরের ঘোপ এন এম খান প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনন্য মানবিক মেলবন্ধন দেখা গেল। ‘ভরসার হাত, সুরক্ষিত ভবিষ্যৎ’—এই স্লোগানকে বুকে ধারণ করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’ এলাকার ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে তুলে দেয় ঈদ সামগ্রী।

সংগঠনটির সদস্যদের লক্ষ্য ছিল স্পষ্ট—ঈদের আনন্দ যেন কেবল সামর্থ্যবানদের চারদেয়ালে সীমাবদ্ধ না থাকে। সুশৃঙ্খল পরিবেশে একে একে যখন পরিবারের সদস্যরা উপহারের ব্যাগগুলো হাতে নিচ্ছিলেন, অনেকের চোখেই তখন চিকচিক করছিল কৃতজ্ঞতার জল।

উপহার পেয়ে আবেগ আপ্লূত সোখিনা খাতুন বলেন, “সবাই যখন আনন্দ করে, আমাদের মতো গরিবের তখন কান্না ছাড়া কিছুই থাকে না। আজ এই উপহার পেয়ে মনে হচ্ছে আমাদেরও ঈদ হবে। আল্লাহ ওদের মঙ্গল করুক।”

এই মানবিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব সরফুদৌলা ছটলু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক নেতা মাসুদুল হক, বিএনপি সভাপতি মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির মালিক। আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা পারভীন আনু, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রাফাত আরা ডলি ও সুফিয়া বেগম।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তানভীর হায়দার তমাল। এই আয়োজনের পেছনে ছায়ার মতো পাশে ছিলেন সংগঠনের উপদেষ্টা আল মামুন শাওন, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদার ও এমদাদ শাওনসহ একঝাঁক প্রাণোচ্ছল স্বেচ্ছাসেবী।

সংগঠনের নেতারা জানান, আর্তমানবতার সেবায় ‘আল মামুন ফাউন্ডেশন’ সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আগামীতে আরও বড় পরিসরে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে। বিকেলের নরম রোদে যখন এন এম খান স্কুল মাঠ খালি হচ্ছিল, তখন উপহারের ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি ফেরা মানুষগুলোর হাসিতে লেগে ছিল এক বুক তৃপ্তি। যে হাসিতে মিশে ছিল মানবিকতার এক পরম নির্ভরতা।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)