Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বর্ষা মৌসুমেও যশোরে তাপপ্রবাহ, বইছে দেশের সর্বোচ্চ তাপ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : শনিবার, ২৭ জুন,২০২৬, ০২:১৫ পিএম
বর্ষা মৌসুমেও যশোরে তাপপ্রবাহ,  বইছে দেশের সর্বোচ্চ তাপ

ছবি: সংগৃহীত

বর্ষার ভরা মৌসুম চলছে।ক্যালেন্ডারের পাতায় বৃষ্টির দিন হলেও যশোরের আকাশে এখন সূর্যের উত্তাপ। বর্ষাকালে এমন তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল দেশের চারটি জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও এর মধ্যে শীর্ষে ছিল যশোর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গত তিন দিন ধরে যশোরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আজ শনিবারও এই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি জানান, চলতি জুন মাসে স্বাভাবিক সময়ের চেয়ে বিলম্বে মৌসুমি বায়ু প্রবেশ করায় বৃষ্টির পরিমাণ আশঙ্কাজনকভাবে কম। আর এই অনাবৃষ্টির কারণেই তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে তাপপ্রবাহের সৃষ্টি করেছে।

প্রকৃতির এই রুদ্রমূর্তি সরাসরি প্রভাব ফেলছে যশোরের কৃষি ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। আষাঢ় মাসে আমন ধান চাষের জন্য কৃষকের জমি প্রস্তুত করার কথা থাকলেও বৃষ্টির অভাবে তা বিলম্বিত হচ্ছে।

তীব্র এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। তীব্র রোদে বাইরে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে পানিবাহিত ও গরমজনিত নানা শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। বৃষ্টির অপেক্ষায় থাকা নগরবাসী এখন আকাশের দিকে তাকিয়ে দিন পার করছেন। তবে আবহাওয়া অধিদপ্তর আশার বাণী শুনিয়েছে—আগামীকাল রোববার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)