Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, এক সপ্তাহে লাগানো হবে ৫০০ গাছ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৮:৪৩ পিএম
বেনাপোল বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, এক সপ্তাহে লাগানো হবে ৫০০ গাছ

আজ রোববার (২১ জুন) বিকেলে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন হয়। ছবি: ধ্রুব নিউজ

 ‘দেশের বায়ু, দেশের মাটি—গাছ লাগিয়ে করব খাঁটি’ স্লোগানকে সামনে রেখে যশোরের বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং বন্দর এলাকাকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে এ উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আজ রোববার (২১ জুন) বিকেলে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপপরিচালক (ট্রাফিক) রুহুল আমিন, সহকারী পরিচালক কাজী রতনসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বন্দর দিবস উপলক্ষে নির্ধারিত হলুদ রঙের টি-শার্ট পরিধান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। এ উদ্যোগ বন্দরের পরিবেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বন্দর সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে এক সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় বন্দর এলাকায় প্রায় ৫০০টি গাছের চারা রোপণ করা হবে। শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ হবে না; রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করবে বন্দর কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত এ বৃক্ষরোপণ কর্মসূচি বন্দর এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)