Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ০১:০০ পিএম
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রা ও মহড়া মঙ্গলবার কালেক্টরেট চত্তরে অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

পানিতে ডুবে যাওয়া, ঘরবাড়ি কিংবা প্রতিষ্ঠানে আগুন লাগা ,ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এখন দেশের নৈমিত্তিক দুর্ঘটনা। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে উদ্ধার পেতে বাস্তব ভিত্তিক এক মহড়া হয়ে গেল যশোরে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য ওই শোভাযাত্রা ও মহড়ার আয়োজন করা হয়েছিল।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা কালেক্টর চত্বরে এ সময় মহড়ায় পুকুরে ডুবন্ত মানুষকে উদ্ধার ও চিকিৎসা, অগ্নি নির্বাপণের মহড়া এবং ভূমিকম্পের কারণে  ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা কার্যক্রম প্রদর্শিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান শোভাযাত্রা ও মহড়ার উদ্বোধন করেন।

যশোর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স টিম বিভিন্ন মহড়া কার্যক্রমে অংশ নেয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরসহ সরকারি বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ধ্রুব/এস

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)