Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৪৬ হাজার প্রাথমিক শিক্ষক পদের পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ১০:৩৫ এ এম
৪৬ হাজার প্রাথমিক শিক্ষক পদের পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪৬ হাজার ৫৩১ জনের মেধার ভিত্তিতে মৌখিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

এছাড়া রিটকারী ১৫১ জনকেও নিয়োগ দেওয়ার জন্য বলেছেন সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত বিষয়ে করা আপিল আবেদনের শুনানি শেষে প্রধান বিচরপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, কোটার বিষয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

এর আগে মুক্তিযোদ্ধা কোটার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ ও পরীক্ষা এবং ফলাফল প্রকাশ করা হয়েছিল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)