Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১০ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১০১ শতক জমি ও নতুন নাম পেল বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজ

বাঘারপাড়া প্রতিনিধি বাঘারপাড়া প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৭:৩৫ পিএম
১০১ শতক জমি ও নতুন নাম পেল বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজ

বাঘারপাড়ায় চিত্রা মডেল কলেজে ১০১ শতক জমি দান করেছেন আমেরিকা প্রবাসী রোস্তম আলী মোল্যা। ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়ায় চিত্রা মডেল কলেজের জমি সংক্রান্ত দীর্ঘদিনের অনিশ্চয়তা অবশেষে দূর হয়েছে। কলেজটির উন্নয়ন ও নতুন ভবন নির্মাণের জন্য ১০১ শতক জমি দান করেছেন আমেরিকা প্রবাসী রোস্তম আলী মোল্যা। একইসঙ্গে দাতার নামানুসারে কলেজটির নতুন নামকরণ করা হয়েছে ‘রোস্তম আলী মোল্যা চিত্রা মডেল কলেজ’।

রোববার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই ঘোষণা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ কহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিদাতা রোস্তম আলী মোল্যা।

প্রভাষক রুস্তম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা তবিবার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, কলেজ প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হালিম হারু বিশ্বাস, সদস্য নজরুল ইসলাম খান, জহুরপুর খবির-উর-রহমান কলেজের অধ্যাপক লিয়াকত আলী শিকদার, সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মণ্ডল এবং চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

এছাড়া আরও বক্তব্য দেন বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ বিশ্বাস, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও কলেজের সাবেক সভাপতি শামীম আকতার, প্রেমচারা অস্থায়ী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান এবং প্রভাষক লিয়ন রহমান।

সভায় অধ্যক্ষ কহিনুর আলম জানান, ২০০৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০১৯ সালে এমপিওভুক্ত হলেও প্রয়োজনীয় জমি না থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। জমি সংকটের কারণে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আইনি জটিলতা তৈরি হওয়ায় কলেজের কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কলেজের সাবেক সভাপতি শামীম আকতার প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যক্তিগতভাবে ১৮ লাখ টাকা দেন। এরপর তার চাচা আমেরিকা প্রবাসী রোস্তম আলী মোল্যা কলেজের জন্য ১০১ শতক জমি দান করে এই বড় সংকটের স্থায়ী সমাধান করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)