বিশেষ প্রতিবেদক
শান্তিপূর্ণভাবে যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসির ১০ মে রোববারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন ছিল পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) (১৩৬), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (১৫৩), ফিন্যান্স ও ব্যাংকিং (১৫২) বিষয়ের পরীক্ষা।
রোববার অনুষ্ঠিত পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে ২জনকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। এদিন বোর্ডের আওতায় ১০ জেলায় ২৯৯টি কেন্দ্রে ১লাখ ১৩ হাজার ৩৫১পরীক্ষার্থী উপস্থিত হওয়ার কথা থাকলেও পরীক্ষা দেয় ১ লাখ ১১ হাজার ৭২৩ জন। ফলে এ দিন অনুপস্থিত ছিল এক হাজার ৬২৮ জন। অনুপস্থিতির হার ১দশমিক ৪৪ শতাংশ। গত বছর একই বিষয়ের দিন এই হার ছিল ১ দশমিক ৫৮ শতাংশ।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এর দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য মতে, রোববার অনুষ্ঠিত পরীক্ষায় নকলের দায়ে নড়াইল জেলার শিক্ষার্থী রোল নড়াইল, নম্বর -৩২০/২৬৯৯৭২ এবং মাগুরা জেলার শালিখায় একজন রোল নম্বর ৩৬৭/১২৯৬৪৬ এই দুইজনকে বহিষ্কার করা হয়। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে পরীক্ষা বিভাগ।