Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় নকলমুক্ত পরিবেশে দাখিল পরীক্ষা গ্রহনে মতবিনিময়

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০১:৩১ পিএম
ঝিকরগাছায় নকলমুক্ত পরিবেশে দাখিল পরীক্ষা গ্রহনে মতবিনিময়

২০২৬ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কক্ষ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত । ছবি: ধ্রুব নিউজ

চলতি ২০২৬ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কক্ষ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা হলরুমে রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় পর্যবেক্ষকদের সাথে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মুহিব্বুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজিয়াতলা আলিম মাদরাসার অধ্যক্ষ মো. দ্বীন ইসলাম, কায়েমকোলা নেছারিয়া দাখিল মাদরাসার সুপার মিজানুর রহমান, বায়সা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার কবীর হোসেন, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ বদিউজ্জামান, সহকারি শিক্ষক শেখ মহাসীন আলী।

মাদরাসার সহকারি শিক্ষক মখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি মো. মুহিব্বুল ইসলাম বলেন, সরকার নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী তিনি সকল কক্ষ পর্যবেক্ষকদের পরীক্ষা গ্রহণের অনুরোধ জানান।

মতবিনিময় সভায় ঝিকরগাছা উপজেলার বিভিন্ন মাদরাসার প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)