Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দানবীর হাজী মো. মহসীন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৮:৪৮ পিএম
দানবীর হাজী মো. মহসীন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হাজী মো. মহসীন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান হয় ছবি: ধ্রুব নিউজ

যশোর যশোরের দানবীর হাজী মো. মহসীন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন শিক্ষকমণ্ডলী।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক গৌতম কুমার কর, শিক্ষক তসলিমা খাতুন, শিক্ষক বুলবুল ইসলাম, শিক্ষক গোলাম রব্বানী, শিক্ষক নাজমুল হাসান, শিক্ষক সেলিম রেজা, শিক্ষক এস এম সোহেল রানা, শিক্ষক মাহমুদা পারভীন, শিক্ষক ওজিয়ার রহমান, শিক্ষক নুরুল ইসলাম, শিক্ষক রাসেল উদ্দিন, শিক্ষক লিটন হোসেন, শিক্ষক শামীমা নাসরিন, শিক্ষক রিতা মন্ডল ও শিক্ষক হারুন অর রশিদ আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা দেশের আগামীর স্বপ্নসারথি। স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, তা বাস্তবে রূপ দিতে একাগ্রতা ও শৃঙ্খলা প্রয়োজন।"

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা ও পরীক্ষার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন প্রধান অতিথি। সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ইমরান আল মাহমুদ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)