Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

নিজেস্ব প্রতিবেদক নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৩:৩৩ পিএম
দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে। ছবি: ধ্রুব নিউজ

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে যশোরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

আজ শনিবার (১৮ এপ্রিল ) সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা: যশোরে উপস্থিতির হার ৭০.৯৭ শতাংশ দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা: যশোরে উপস্থিতির হার ৭০.৯৭ শতাংশ

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই।” তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা, গবেষণার আগ্রহ এবং সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দানবীর হাজী মো. মহসীন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দানবীর হাজী মো. মহসীন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 

তিনি উল্লেখ করেন, দুই দিনব্যাপী এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল ও বৈজ্ঞানিক আবিষ্কার প্রদর্শন করছে। বিভিন্ন স্টলে দেখা যায় নবীন শিক্ষার্থীদের তৈরি রোবটিক্স, পরিবেশবান্ধব প্রযুক্তি, স্মার্ট সিস্টেমসহ নানা সৃজনশীল উদ্যোগ।

এছাড়াও মেলাকে প্রাণবন্ত করতে আয়োজন করা হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন ইন্টার‌্যাকটিভ প্রদর্শনী, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

দুই দিনব্যাপী এই বিজ্ঞান মেলার শেষ দিনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)