Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে বহিস্কৃত বিএনপি নেতার বাড়িতে মারণাস্ত্রের ভান্ডার

নিজস্ব প্রতিবেদক, অভয়নগর নিজস্ব প্রতিবেদক, অভয়নগর
প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ১২:০৮ পিএম
অভয়নগরে বহিস্কৃত বিএনপি নেতার বাড়িতে মারণাস্ত্রের ভান্ডার

উদ্ধারকৃত দেশিয় মরণাস্ত্র, পাশে পলাতক মারুফ ছবি:

গভীর রাতে চারদিকে পিনপতন নীরবতা। এরই মধ্যে অভয়নগরের চলিশিয়া এলাকায় এক বাড়ি ঘেরাও করল যৌথ বাহিনী। লক্ষ্য—নাশকতার নীল নকশা গুঁড়িয়ে দেওয়া। রোববার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত এই ঝটিকা অভিযানে উদ্ধার হয়েছে পেট্রোল বোমা থেকে শুরু করে ভয়ংকর সব দেশীয় মারণাস্ত্র।
তল্লাশিতে যৌথ বাহিনী উদ্ধার করেছে ৪টি সজিব পেট্রোল বোমা, ৩টি রামদা, ৫টি চাপাতি, ৩টি ছুরি ও ২টি চাইনিজ কুড়াল। এছাড়াও উদ্ধার হয়েছে ২ রাউন্ড তাজা গুলি এবং ১টি হকিস্টিক।

অভিযানের আঁচ পেয়ে গোয়ালঘর ও বসতবাড়িতে অস্ত্রের স্তূপ রেখে পালিয়েছেন মূল অভিযুক্ত আব্দুল্লাহ আল মারুফ (২৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, এই মারুফ একসময় রাজনীতির ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র প্রদর্শন করে চাঁদা আদায়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তবে চাঁদাবাজির গুরুতর অভিযোগে সম্প্রতি তাকে ৩ নম্বর চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জাম এখন পুলিশের হেফাজতে। পলাতক মারুফকে ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)