Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ ফেব্রুয়ারি,২০২৬, ১০:১৪ পিএম
যশোরে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

যশোর শহরের প্যারিস রোড এলাকায় ডিবি পুলিশের একটি বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে এই আটকের ঘটনা ঘটে। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন— ঝিকরগাছা উপজেলার পাল্লা গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমরান হোসেন ইমন এবং একই গ্রামের মফিজুল রহমানের ছেলে ইয়াসিন হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল শহরের প্যারিস রোডে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল। এসময় একটি দ্রুতগতির মোটরসাইকেল পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে মোটরসাইকেলটি থামান এবং আরোহী ওই দুই যুবককে আটক করেন।

পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে পুলিশ মাদকদ্রব্যসহ তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)