Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জেনারেল হাসপাতাল থেকে সাইকেল চোর আটক, গাজাসহ সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি,২০২৬, ০৩:১৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি,২০২৬, ০৮:৫২ পিএম
জেনারেল হাসপাতাল থেকে সাইকেল চোর আটক, গাজাসহ সরঞ্জাম উদ্ধার

যশোর: ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত এক সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম মো. হৃদয় (২০)। সে যশোর শহরের সুজলপুর ধর্মতলা এলাকার লিটন হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে হাসপাতালের অভ্যন্তরে ওভার ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। হাসপাতাল ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে হৃদয়ের কাছ থেকে এক পুড়িয়া গাঁজা, কলকেসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের গেটের সামনে থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হৃদয়কে শনাক্ত করা হয়। আজ তাকে হাসপাতালে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

আটককৃত হৃদয়ের বিরুদ্ধে মাদক ও চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। হাসপাতাল এলাকায় চুরি রোধে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)